ads

শনিবার , ১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

রাত পোহালেই বাজতে শুরু করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ‘নর্থ আমেরিকান ডার্বি’তে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডালাসে পর্দা উঠছে টি২০ বিশ্বকাপের নবম আসরের।

Shamol Bangla Ads

তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ- ‘ডি’ তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।

Shamol Bangla Ads

এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা           ডালাস       ভোর ৬.৩০
১০ জুন বাংলাদেশ-দ. আফ্রিকা নিউইয়র্ক     রাত ৮.৩০
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট রাত ৮.৩০
১৭ জুন বাংলাদেশ-নেপাল সেন্ট ভিনসেন্ট     ভোর ৫.৩০

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!