ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জের আরেক বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬১
নারায়ণগঞ্জের আরেক বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযানের পর বন্দর উপজেলার ধামঘর কাজী পাড়া এলাকার আরেক বাড়ি থেকে বোমা তৈরির আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান। অভিযান শেষে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, ‌‌‌’কাজিপাড়ার বাড়িটিতে আমরা কমপ্লিট কিছু পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও চারটি রিমোট কন্ট্রোল সরঞ্জামাদি জব্দ করেছি।’
কাজী পাড়ার বাড়িটিতে ওই এলাকার এক মসজিদের ইমাম বসবাস করতেন। তার নাম মো. নাঈম। সাংগঠনিকভাবে তিনি মেজর ওসামা নামে পরিচিত। নাঈম নব্য জেএমবির সামরিক সদস্য এবং বোমা তৈরির প্রশিক্ষক বলে জানিয়েছে সিটিটিসি।

Shamol Bangla Ads

এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটায় এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় আবদুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে আড়াইহাজারের মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বোমাটি আড়াইহাজারের এ বাড়িতে তৈরি করা হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু পরবর্তী সংবাদ রথযাত্রা শুরু, নেই কোনো আনুষ্ঠানিকতা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads