ads

বুধবার , ২৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সমিতির সম্পাদক পদ ফিরে পেলেন ডিপজল

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন চেম্বার জজ আদালত। সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ওই আদেশ দেন। এর ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে ডিপজলের আর কোন বাধা নেই।

Shamol Bangla Ads

জানা যায়, চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী সাধারণ সম্পাদক ডিপজলের বিরুদ্ধে বুধবার (১৫ মে) পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার আদালতে রিট করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে ওই দিন নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আদালতে এ রিট আবেদন করেন।

নিপুণের রিট চ্যালেঞ্জ করে ২৬ মে রবিবার সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। ডিপজলের আইনজীবী একে খান উজ্জল বলেন, নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। তবে কেন শুধুমাত্র ডিপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। এটি আইন বহির্ভূত।

Shamol Bangla Ads

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার (২০৯)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!