ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ২২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৫:২৭ অপরাহ্ণ
গফরগাঁওয়ে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ২২

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অন্তত ২২জন আহত হয়েছে। গুরুতর আহত আবুল বাশার(৫৫), ফয়জুর রহমান ওরফে আবুল আলা(৩৫) ও সোহাগ(৩৫) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকালে উপজেলার পাচঁবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের কৃষক আবুল কালামের ২৩ কাঠা ধানী জমি শুকিয়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে দিঘিরপাড় পশ্চিম মধ্যপাড়া গভীর নলকূপের অস্থায়ী ম্যানেজার সাত্তার মোল­ার কাছে জমিতে সেচ দিতে অনুরোধ করে ব্যর্থ হন। গত শুক্রবার সকালে আবুল কালামের ছেলে বশির মিয়া পুনরায় সাত্তার মোল­ার কাছে জমিতে সেচ দেওয়ার দাবী জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সাত্তার মোল­া বশির মিয়াকে গালিগালাজ করে। এর জের ধরে শুক্রবার বিকালে সাত্তার মোল­ার সশস্ত্র লোকজন আবুল কালামের উপর হামলা চালিয়ে মারধর করে। এসময় আবুল কালাম প্রাণ বাচাতে দৌড়ে গিয়ে প্রতিবেশী ফিরোজ মিয়ার ঘরে আশ্রয় নেয়। খবর পেয়ে আবুল কালামের স্ত্রী মরিয়ম(৪৫), স্কুল পড়–য়া মেয়ে লতিফা খাতুন(১৫) ও ছেলে বশির এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়।
পরে গতকাল শনিবার সকালে আবুল কালামের ভাগ্নে সোহাগ মিয়া বাড়ির পার্শ্ববর্তী দোকানে চা খেতে গেলে সাত্তার মোল­ার নেতৃত্বে¡ আল আমিন, রিয়াদ, আঃ জলিল, ওয়াজ করনী ও মজলিশ রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাশার(৫৫), ফয়জুর রহমান ্ওরফে আবুল আলা(৩৮), কলেজ ছাত্র মেহেদী(২০), মমিনুল ইসলাম মন্ডল(৪০), এনায়েত(৪০)সহ অন্তত ২২জনকে আহত করা হয়। আহতদের মধ্যে আবুল বাশার, ফয়জুর রহমান ও সোহাগ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পাগলা থানার অফিসার ওসি বদরুল আলম খান বলেন, খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!