ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় সন্ত্রাসী হামলায় আদিবাসীর বাড়ী-ঘর ভাংচুর

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৪:৫০ অপরাহ্ণ

K-100মোঃ জাফর উল­াহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোনা জেলার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বড়মনগড়া গ্রামের আদিবাসী প্রবেশ হাজং এর বাড়ী-ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ৩১ ডিসেম্বর মঙ্গলবার  ওই হামলার ঘটনা ঘটে । জনৈক এফ্রেম এর নেতৃত্বে একই গ্রামের সন্ত্রাসী চক্রটি প্রবেশ হাজংএর সত্বদখলীয় ভূমি ও বাড়ী বেআইনী ভাবে দখলের জন্যই ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগে প্রকাশ । এ ব্যাপারে প্রবেশ হাজং কলমাকান্দা থানায় মামলা দায়ের হয়েছে। এস.আই আব্দুল কাদের মামলাটি তদন্ত করছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা-কে লিখিতভাবে জানিয়েছেন। পরিবারটি ভাঙ্গা ঘর-বাড়ি ছেড়ে আতংকে ও পুনঃরায় সন্ত্রাসী হামলার ভয়ে অন্য বাড়ীতে বসবাস করছেন। উপজেলা আদিবাসী নেতা ভুবন চাম্বুগং জানান সন্ত্রাসীদের ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া গ্রহন অব্যাহত আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!