ads

মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০১৫ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর বগাডুবি ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৫ ৩:১০ অপরাহ্ণ

Jhinaigati bogadubi Brizখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করে আসছে। ওই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রো, কার, সিএনজি, অটোরিকসাসহ বিভিন্ন ধরনের শতশত যানবাহন চলাচল করে থাকে। দিনে-রাতে ২৪ ঘন্টা ওই সড়ক পথ থাকে ব্যস্ত। কিন্তু মান্ধাতার আমলে ঝিনাইগাতী উপজেলার বগাডুবি এলাকায় ব্রিজটি নির্মাণ করা হয়। রাস্তার তুলনায় সরু এ ব্রিজটি প্রায় একযুগে পূর্বে রেলিং ভেঙ্গে পড়ে। ব্রিজটির নড়বড়ে অবস্থা হয়ে পড়ে। সড়ক ও জনপদ বিভাগ ব্রিজটি জোড়াতালি দিয়ে যাতায়াত ব্যবস্থা চালু রেখেছে। কিন্তু বিধ্বস্ত ব্রিজটি একযুগেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ওই নড়বড়ে ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন। স্থানীয় কয়েকজন বাস ও ট্রাক চালকের সাথে কথা বলে জানা গেছে, যে কোন মুহূর্তে ব্রিজটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুতপা চাকমা বলেন, ব্রিজটি নির্মাণের জন্য প্রক্রিয়া করা হচ্ছে।

Need Ads