ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি ১ কাঠালিয়া-রাজাপুর আসনের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখার জন্যে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাাসক, পুলিশ সুপার, সেনা সদস্য, ইউপি চেয়ারম্যান ও সচিবরা অংশ গ্রহন করেন। জেলা প্রশ্াসক ও রিটার্নিং অফিসার মোঃ শাখ্ওায়াত হোসেন প্রধান অতিথির বক্তব্যে ৫ জানুয়ারী নির্বাচন সুষ্ঠ ও স্বাভাবিক রাখার জন্য উপস্থিত সকলকে দায়িত্বের সাথে কাজ করার অনুরোধ জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মজিদ আলী, সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল ) আফম আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যার মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন।




