শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

১১ মে শনিবার বিকেল ৪ টায় উপজেলার কাংশা ইউনিয়ন পুর্ব বাকাকুড়া গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, কমিউনিস্ট নেতা আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ডান পায়ের দুইটি আঙ্গুলে পচনশীলসহ শারীরিক বিভিন্ন রোগে ভোগছিলেন। রবিবার সকাল ৯ টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিগভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।




