ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে এখনও বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯২
দেশে এখনও বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গ্রাম-শহর মিলিয়ে দেশে এখনও বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) দর্শক সংখ্যাবেশি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। এক সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, দর্শক সংখ্যা, ভিউয়ার বিটিভিরই সবচেয়ে বেশি। দেশের গ্রাম ও শহর মিলিয়ে বিটিভিরই দর্শক সংখ্যা সবচেয়ে বেশি।
তিনি বলেন, বিটিভির অনুষ্ঠানের মান ও খবর পাঠের মানোন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিটিভির অনুষ্ঠানের মান ঠিক রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ফরমায়েশি অনুষ্ঠান।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্নজন ফরমায়েশি অনুষ্ঠান করার জন্য নানা তদবির করেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ফরমায়েশি অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের জন্য আরও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াল বাংলাদেশ পরবর্তী সংবাদ বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads