ads

রবিবার , ১২ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোর ও তরুণদের মাঝে প্রকৃতি ও প্রাণবৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির আয়োজনে কিশোর ও তরুণদের মাঝে প্রকৃতি ও প্রাণবৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শনিবার শেরপুর সরকারি কলেজ বাংলা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ওই কর্মশালায় ৩০ জন কিশোর ও তরুণ বয়সের ছেলেমেয়ে অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

সংগঠনের সভাপতি সুজয় মালাকারের সভাপতিত্বে বিষয় ভিত্তিক আলেচনায় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান- প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় গাছ ও হাতির অবদান এবং গারো পাহাড়ে হাতির আবাসন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদির- প্রকৃতি ও মানবজীবন সুরক্ষায় ও জীববৈচিত্রের প্রয়োজনীয়তা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অপূর্ব নন্দী টিটু -শেরপুর জেলার পাখি বৈচিত্র, সদস্য জ্যোতি পোদ্দার- প্রকৃতি ও জীবের প্রতি ভালোবাসা ও সাহিত্যে প্রকৃতি এবং সদস্য শুভংকর বিশ^াস- পাখি ও বন্যপ্রাণীর জীবনাচার বাস্তুসংস্থান ও আলোকচিত্র ধারণের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন।

বক্তাগণের বক্তব্য শেষে কিশোর তরণীরা আগ্রহ নিয়ে আলোচনা শুনেন এবং প্রকৃতি ও জীববৈত্রের নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন। তারা শেরপুর জেলায় ৩৩০ প্রজাতিরও বেশী পাখি রয়েছে এ তথ্য জেনে বেশ বিস্ময় প্রকাশ করেন। সেমিনারে অংশগ্রহণকারীগণ পাখি ও বন্যপ্রাণী শিকার বন্ধে শপথ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে জানানো হয় যে, এ ধরণের কর্মশালা পর্যায়ক্রমে শেরপুরের প্রতি উপজেলাতেই আয়োজন করা হবে। এছাড়াও শীঘ্রই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “গাছ চিনি পাখি দেখি” এবং সারাজেলায় “বন্যপাখি ও বন্যপশু বাঁচলে বেঁচে যাবে মানব সমাজ” শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। আলোচনা শেষে সবাইকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Need Ads
error: কপি হবে না!