ads

রবিবার , ২১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পৃথিবীকে নেতৃত্ব দেবে বাংলাদেশসহ এশিয়ার তিন দেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভবিষ্যতে বাংলাদেশসহ এশিয়ার তিন দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, আগামীতে এশিয়ার তিনটি দেশ– ভারত, চীন ও বাংলাদেশ পৃথিবীর গতি-প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে। করোনা পরিস্থিতির পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যেও এই তিনটি রাষ্ট্রের ওপর ভর করেই এশিয়া এগিয়ে যাচ্ছে। রবিবার রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা যে ঝুঁকি নিই, যে পদক্ষেপগুলো নিই, আমি জানি, ১০ কদম দিলে যে জায়গায় পৌঁছাব, সে জায়গাটা সবচেয়ে নিরাপদ। যে কোনো প্রতিবন্ধকতার পরও আমরা সেই ১০ কদম ফেলব। আর ঠিক সেই কাজটিই করছেন জননেত্রী শেখ হাসিনা।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দিনব্যাপী এ কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য চারঘাট উপজেলার শিবপুরে ১৬১ কোটি টাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। চারঘাটের ১১৬টি প্রতিষ্ঠানে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এবং চারঘাট-বাঘা দুই উপজেলায় তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে।

Shamol Bangla Ads

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার এবিএম মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএএম রফিকুন্নবী, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, ব্র্যাক-কুমনের প্রধান নেহাল বিন হাসান প্রমুখ।
আইসিটি ডিভিশন, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এটুআই, আইডিয়া, ইডিজিই আয়োজিত এ মেলায় ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় আইসিটি ডিভিশনের পক্ষ থেকে চার ফ্রিল্যান্সারকে ল্যাপটপ এবং ৩০ উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২-৩ দিনের ভেতর পেঁয়াজ আমদানি নিয়ে সিদ্ধান্ত :… পরবর্তী সংবাদ এখনো পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা আছে ইসির…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads