ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাইডেন নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে : কাদের

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এতদিন বিএনপি হোয়াইট হাউজের দিকে তাকিয়ে ছিলো- বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কিন্তু আজ দেখলেন বাইডেন সাহেব নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে। সঙ্গে পুতুলও ছিলো। এই দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে? এখন কোন যাত্রা। পতনযাত্রা না, পশ্চাৎযাত্রা। তারা পেছনে হাঁটতে শুরু করবে। কেবল পেছনে।’

Shamol Bangla Ads

শনিবার বিকেলে সারাদেশে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাস আর ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির গণমিছিল নিয়ে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যতটুকু দেখেছি মনে হয় না, জনগণ আর গণমিছিলে আসবে না। নেতাকর্মীরা আল লন্ডনের দিকে তাকায় না। এখন ফখরুল সাহেব কী দেখাবেন।’

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশে মিথ্যাচারের মহামারি এনেছে। বিএনপির বদৌলতে সারাদেশে ছড়িয়ে পড়েছে। তাদের একজন গ্রামের কর্মীকেও মিথ্যা বলতে শিখিয়েছে। অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে শলাপরামর্শ নিয়ে এসেছেন ফখরুল সাহেব, এখন কী করবেন? নেতাকর্মীদের আর কত মিথ্যা আশ্বাস দেবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সিটে ক্যান্ডিডেট খাড়া করে দিয়েছে। একজন দুইজন করে, কোথাও আরো বেশি। ওপরে ওপরে আন্দোলন, তলে তলে নির্বাচন- এমন অবস্থা বিএনপির। যার যত বেশি টাকা, সে তত বেশি লন্ডনে পাড়ি জমাচ্ছে। নির্বাচন না করলে বিএনপির মনোনয়ন বাণিজ্য কীভাবে হবে? খেলায় হেরে গেছে ওরা। খালি নির্বাচনটা হওয়া বাকি। ফাইনাল খেলাতেও বিএনপি হেরে যাবে।’

ঢাকা দক্ষিণের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি… পরবর্তী সংবাদ ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads