বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতি মন্ত্রী বেগম সেলিমা রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গতকাল দুপুরে বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্টীল ব্রিজে এসে শেষ হয় । উপজেলা ছাত্রদল নেতা মেহেদী আসলাম খোকন এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, শাহিন,জোবায়ের মিরাজ, ফয়সাল, রুবেল, সোহেল, হাসান, সাইফুল, রায়হান, বেল্লাল, রাসেল, ছাব্বির, চান মিয়া প্রমূখ। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতি মন্ত্রী বেগম সেলিমা রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গতকাল দুপুরে কেদারপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস, টুটুল বিশ্বাস, ইউনুচ বেপারী, বাচ্চু শিকদার, মিজান শিকদার, আলাউদ্দিন , কামরুল হোসেন,আক্তার হোসেন রতন, মেহেদী হাসান , রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও চাঁদপাশা ইউনিয়ন শ্রমিকদলের উদ্দ্যেগে বিক্ষোভ করেছেন যুবনেতা সহ-সভাপতি হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম নয়ন,বাপ্পি , সজল,ফয়েজ, হিমু ,রাকিব,পলাশ, প্রমূখ।




