ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি হুঁশিয়ারী দিলেন শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি হুঁশিয়ারী দিলেন শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন মেনে না চললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না।
তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ মেনে চলবেন বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
বর্তমান সরকার উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগতমান অর্জনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে— এ কথা জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নারী শিক্ষায়ও আমাদের অর্জন যুগান্তকারী এবং এক্ষেত্রে আমরা সার্কভুক্ত সব দেশের চেয়ে এগিয়ে আছি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের পূর্বেই ২০১২ সালে আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন করেছি।
প্রাথমিক পর্যায়ে ছাত্রী হার ৫১ শতাংশ ও ছাত্র হার ৪৯ শতাংশ। মাধ্যমিক পর্যায়ে ছাত্রী হার ৫৩ শতাংশ ও ছাত্র হার ৪৭ শতাংশ। আগামী ৩ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ও ৬ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে আমরা সক্ষম হবো।’
সমাবর্তনে উদ্বোধনী বক্তব্য দেন ইউডার উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল মান্নান। ইউডার ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান প্রফেসর মুজিব খানও অনুষ্ঠানে বক্তৃতা করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আহমদ উল্লাহ মিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩৪ স্বেচ্ছাসেবী সংস্থা ও ২৮ দুঃস্থ মহিলা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads