ads

শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ৬০৬

খবর টি পড়েছেন : ১৪৪
করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ৬০৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১২ হাজার ৬০৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এক্ষেত্রে দেশে এ দিন পরীক্ষা বিবেচনায় ২৬ দশমিক ২৫ শতাংশ। আর করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত হিসেবে শনাক্ত হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

Shamol Bangla Ads

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২২ হাজার ১৫০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

কঠোর বিধিনিষেধের মধ্যেই গত ২ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২১ হাজার অতিক্রম করেছিল। যা শুক্রবার মাত্র চারদিনে ২২ হাজার অতিক্রম করে ফেলেছে।

Shamol Bangla Ads

স্বাস্থ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এক্ষেত্রে দেশে বর্তমানে সুস্থতার হার ৮৭ দশমিক ৮১। এছাড়া নতুনদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
আগের দিন বৃহস্পতিবার সারাদেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১২ হাজার ৭৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়। আর ওই একদিনে মৃত্যু হয় রেকর্ড ২৬৪ জনের। সে হিসেবে শুক্রবার একদিনে শনাক্ত ও মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে এলো আরও ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেন পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads