ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে আবু ছায়েদ মোহনকে উপজেলার বর্ষসেরা সাংবাদিক ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৮:২২ অপরাহ্ণ

Abu Sayedরামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক রামগঞ্জ বার্তার সম্পাদক আবু ছায়েদ মোহনকে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি কর্তৃক সিলেকশন বোর্ড সর্বসম্মত সিদ্ধান্তক্রমে রামগঞ্জ উপজেলা বর্ষসেরা সাংবাদিক ঘোষণা করেছেন। গতকাল সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে মাসিক সভায় আবু ছায়েদ মোহনকে ২০১৩ রামগঞ্জ উপজেলা বর্ষসেরা সাংবাদিক ঘোষণা করা হয়। রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ, সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম জুয়েল, মোবারক হোসেন প্রমুখ সাংবাদিক বৃন্দ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আবু ছায়েদ মোহন রামগঞ্জ উপজেলায় একজন প্রবীন সাংবাদিক। তিনি দীর্ঘ ২ যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ লিখে রামগঞ্জে খ্যাতি অর্জন করেছেন। তার এই অবদানের জন্য রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি তাকে বিশেষ পুরষ্কারে ভূষিত করতে পেরে গর্ববোধ করছে। সভায় আবু ছায়েদ মোহনের কর্মময় জীবন ও সাংবাদিকতা পেশার সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!