চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ এ’র হাতে লাঞ্ছিত হয়েছেন ইপিআই টেকনিশিয়ান। ২৯ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির ঢাকা অভিমুখের যাত্রার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থক এইচ এ মো. হাবিব মোল্লার সাথে ইপিআই টেকনিশিয়ান কুমুদ বিহারী মন্ডলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কুমুদকে জামার কলার ধরে টেনে-হিচড়ে ফেলে দেয়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সমাধানের জন্য এক বৈঠক হয়। ওই ঘটনায় হাসপাতালের টিএচএ ডা. মো. আব্দুস শাকুর এর সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানিয়েছেন, বিষয়টি শুনেছেন ও নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝি মিমাংসা করে দিয়েছেন।




