ads

শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি আনিছুর রহমান রিপন’র স্মরণ সভা অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
মার্চ ৯, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

শেরপুরের বিশিষ্ট লেখক, সংগঠক ও কবি প্রয়াত আনিছুর রহমান রিপন’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ শনিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যালোক আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, লেখক ও কবি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

ওই সময় তিনি বলেন, কবি আনিছুর রহমান রিপন ছিলেন নব্বই দশক থেকে একবিংশ দশকের আধুনিক কবি। প্রেম ও বিরহের পাশাপাশি দ্রোহী চেতনা ছিল তার কবিতার উবজীব্য। সৃষ্টির তুলনায় তার প্রকাশ ছিল কম। এক সময় খরায় আক্রান্ত শেরপুরে সাহিত্যাঙ্গনে তার বিচরন ছিল লক্ষ্যনীয় । ব্যাক্তি ও বন্ধু হিসেবেও তিনি ছিলেন অতুলনীয়। তার অকাল মৃত্যুতে শেরপুরের সহিত্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা টুয়েন্টিফোরডটকম এর একাদশ বর্ষপূর্তিতে প্রয়াত কবি অনিছুর রহমান রিপন ও সদ্য প্রয়াত কবি-সাংবাদিক তালাত মাহমুদকে মরনোত্তর সম্মাননা প্রদানের ঘোষনা দেন।


সাহিত্যালোক’র সভাপতি বিশিষ্ট লেখক ও কবি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক জ্যোতি পোদ্দার, বিশিষ্ট কবি, গল্পকার ও সাংবাদিক রফিক মজিদ।

Shamol Bangla Ads

এতে মুখ্য আলোচক ছিলেন সাহিত্যালোক’র সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু। বিশিষ্ট লেখক ও কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি ও ছড়াকার আশরাফ আলী চারু, কবি ও ছড়াকার মোঃ রবিউল ইসলাম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি নাসিম তালুকদার, কবি মোঃ হানজালা, প্রয়াত কবি পত্নী মাহবুবা ইয়াছমিন সুইটি।

Need Ads
error: কপি হবে না!