ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ২:৫৪ অপরাহ্ণ
সাপাহারে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অপহরন মামলার ভিকটিম মাসুমা পারভীন (১৪) নামের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা সঙ্গীয় ফোর্সসহ পাবনা জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে সাপাহার থানায় নিয়ে আসে। উল্লেখ্য যে, পাবনা জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামে বসবাস করে আসছিল। এই বসবাসের প্রেক্ষিতে আব্দুর রাজ্জাকের পুত্র রানা ওরফে রনি (২০) এর সাথে একই গ্রামের বদিউজ্জামানের স্কুল পড়–য়া কন্যা মাসুমা পারভীন (১৪) এদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের জের ধরে তাঁরা দুজনে গত ২৮ এপ্রিল অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। বিভিন্ন জয়গায় খুজাখুজি করে তাঁদের দুজনকে না পেয়ে গত ৫ মে মেয়ের বাবা বদিউজ্জামান বাদি হয়ে সাপাহার থানায় অপহরন ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাবনা জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া গ্রামে আব্দুর রাজ্জাকের নিজ বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম ভিকটিম উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ভিকটিমের জবান বন্দী ও ডাক্তারী পরীক্ষা করার জন্য জেলা কোর্টে প্রেরন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!