ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে থানার নতুন ওসির মতবিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৪:৫৯ অপরাহ্ণ

Motbenemoi Picরামগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি : রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য সাংবাদিকেরা সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় রামগঞ্জ থানায় ওসি রেজাউল করিম ভ‚ঁইয়ার সাথে পরিচয় ও মতবিনিময় সভায় মিলিত হন।
জানা গেছে, রেজাউল করিম ভ‚ঁইয়া ২০১০ সালের ১২ই ফেব্রæয়ারি থেকে ২০১২ সালের ১৫ই মার্চ পর্যন্ত তিনি রামগঞ্জ থানার ওসি’র দায়িত্ব পালন করে রামগঞ্জ থানা থেকে বদলি হয়ে চাঁদপুর জেলার শাহ্রাস্তি থানার ওসির দায়িত্ব পালন করেন। ফের গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে তিনি রামগঞ্জ থানায় বদলি হয়ে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করনে। বদলি হওয়ার সময় রামগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করেন একেএম মঞ্জুরুল হক আকন্দ। চলতি বছর ২০ নভেম্বর পার্শবত্তি ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত থেকে বদলি হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসির দায়িত্ব পালন করেন জাবেদুল ইসলাম ভূঁইয়া। তিনি নবাগত ওসিকে দায়িত্ব বুঝিয়ে ঢাকায় বদলি হয়ে যান। ওসি রেজাউল করিম ভূঁইয়ার সাথে মতবিনিময় কালে সাংবাদিকরা উপজেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক চিত্র তুলে ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দমন ও কমিউনিটি পুলিশিং সার্ভিসকে সক্রিয় করার উপর গুরুত্বারোপ করেন। ওসি রেজাউল করিম ভ‚ঁইয়া বলেন, এ এলাকায় স্বল্প সংক্ষ্যক পুলিশ দিয়ে শত ভাগ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। আমি এর পূর্বেও এ অঞ্চলে প্রায় দুই বছর ওসির দায়িত্বে থেকে এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশে আইনশৃঙ্খলার উন্নতি করার চেষ্টা করেছি। ফের এই রামগঞ্জে আসায় তাই সাংবাদিক, সুশীল সমাজ ও জনগনের সার্বিক সহযোগীতা প্রয়োজন। সেই সাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলার উন্নতি সহ সকল অপরাধ মূলক বস্তু-নিষ্ঠ তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে সহযোগীতার কথা বলেন। রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের নেতৃত্বে এ মতবিনিয় বৈঠকে সমিতির সাধারণ সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ, সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম জুয়েল, মোবারক হোসেন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে
থানার নতুন ওসির মতবিনিময়

রামগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি : রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য সাংবাদিকেরা সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় রামগঞ্জ থানায় ওসি রেজাউল করিম ভ‚ঁইয়ার সাথে পরিচয় ও মতবিনিময় সভায় মিলিত হন।
জানা গেছে, রেজাউল করিম ভ‚ঁইয়া ২০১০ সালের ১২ই ফেব্রæয়ারি থেকে ২০১২ সালের ১৫ই মার্চ পর্যন্ত তিনি রামগঞ্জ থানার ওসি’র দায়িত্ব পালন করে রামগঞ্জ থানা থেকে বদলি হয়ে চাঁদপুর জেলার শাহ্রাস্তি থানার ওসির দায়িত্ব পালন করেন। ফের গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতে তিনি রামগঞ্জ থানায় বদলি হয়ে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করনে। বদলি হওয়ার সময় রামগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করেন একেএম মঞ্জুরুল হক আকন্দ। চলতি বছর ২০ নভেম্বর পার্শবত্তি ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত থেকে বদলি হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসির দায়িত্ব পালন করেন জাবেদুল ইসলাম ভূঁইয়া। তিনি নবাগত ওসিকে দায়িত্ব বুঝিয়ে ঢাকায় বদলি হয়ে যান। ওসি রেজাউল করিম ভূঁইয়ার সাথে মতবিনিময় কালে সাংবাদিকরা উপজেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক চিত্র তুলে ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দমন ও কমিউনিটি পুলিশিং সার্ভিসকে সক্রিয় করার উপর গুরুত্বারোপ করেন। ওসি রেজাউল করিম ভ‚ঁইয়া বলেন, এ এলাকায় স্বল্প সংক্ষ্যক পুলিশ দিয়ে শত ভাগ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। আমি এর পূর্বেও এ অঞ্চলে প্রায় দুই বছর ওসির দায়িত্বে থেকে এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশে আইনশৃঙ্খলার উন্নতি করার চেষ্টা করেছি। ফের এই রামগঞ্জে আসায় তাই সাংবাদিক, সুশীল সমাজ ও জনগনের সার্বিক সহযোগীতা প্রয়োজন। সেই সাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলার উন্নতি সহ সকল অপরাধ মূলক বস্তু-নিষ্ঠ তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে সহযোগীতার কথা বলেন। রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুলের নেতৃত্বে এ মতবিনিয় বৈঠকে সমিতির সাধারণ সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ, সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম জুয়েল, মোবারক হোসেন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!