ads

রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৯

খবর টি পড়েছেন : ৫৯৯
পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজনের বেশি মানুষ। খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে রোববার বিস্ফোরণটি হয়। খবর বিবিসির

Shamol Bangla Ads

কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে রেখেছেন। তারা ধারণা করছেন-মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। তবে পুলিশ এখনও বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় র‍্যালিতে বিস্ফোরণের ঘটনাটি একটি স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও রয়েছেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, ‘আজ আমার সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু ব্যক্তিগত কাজের জন্য প্রতিশ্রুতি রাখতে পারিনি।’

হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিলিপাইনে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৬ পরবর্তী সংবাদ সৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি ভারতের রকেটের অংশ