মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আব্দুল হেকিম(৩৬) ও মোঃ সেলিম(৩২)নামে বর্ণী ইউনিয়নের দুই জামাত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোববার ভোরে বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বড়লেখা থানার উপপরিদর্শক(এসআই) জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, গত অবরোধের সময় গাড়ী ভাংচুর ও নাশকতার মামলায় যৌথবাহিনী গতকাল সোমবার গ্রেফতার করা হয়।




