ads

শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ২৫ নভেম্বর শনিবার বিকেল তিনটার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে এক যুবক (১৮)। তিনি পবা উপজেলার কাটাখালির সিটি গেট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, বেলপুকুর বাইপাস এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।

Shamol Bangla Ads

তিনি জানান, ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!