ads

মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাগুরায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষক নিহত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০১৮ ৬:৫২ অপরাহ্ণ

মাগুরা : পাট কাটতে মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে ৪ কৃষক মারা গেছেন। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। তাদের সবার বাড়ি আঠারখাদা এলাকায়।
জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে পাট কাটছিলেন রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা নিহত হন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন। ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের ৪ জনই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads