ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামেন্ট/১৩ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৩:১৪ অপরাহ্ণ
আত্রাইয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামেন্ট/১৩ অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ভাবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুনামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই থানা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফছার আলী, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান পলাশ। অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, শাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জননী পাদুকা বিতানের পরিচালক নাছির উদ্দিন চঞ্চল। উক্ত খেলায় হাতিয়া পাড়া বনাম ফুলবাড়ি দুটি দল অংশগ্রহন করে। হাতিয়া পাড়া ৩-২ গোলে বিজয়ী হয়। কয়সা ডেভলোপমেন্ট সোসাইটি (কে.ডি.এস) এর পরিচালক রমজান আলী সুজন শেষ্ঠ খেলোয়ারকে পুরস্কার তুলেদেন। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে তাদের মুল্যবান পুরস্কার তুলে দেন।

Need Ads
error: কপি হবে না!