ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে আত্রাই নদীর ঝুঁকিপূর্ণ ব্রীজ : ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা যে কোন সময়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:৪৮ অপরাহ্ণ

Mohadevpur Picture_26-12-2013-2মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীর বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ এ বেইলী ব্রীজের উপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন প্রচন্ড ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর ফলে ব্রীজটিতে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ব্রীজটির এ রকম নাজুক পরিস্থির জন্য সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে ব্রীজের উভয়পাশে নোটিশ টাংগিয়ে দেয়। নোটিশ দেয়ার পরও তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কোনই তৎপরতা না থাকায় ঝুঁকি জেনেও ভারী যানবাহনগুলো অহরহ ব্রীজটি দিয়ে পারাপার হচ্ছে। বিগত ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে আত্রাই নদীর এই বেইলী ব্রীজটি চালুর পর রাজধানী ঢাকার সাথে সরাসরি নওগাঁর পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলাসহ পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, রহনপুর ও কানসার্ট থেকে যাত্রীবাহী বাস এবং মালামালবাহী ট্রাকসহ শত শত যানবাহন ওই ব্রীজের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। চালুর কয়েক বছর পর থেকেই এ ব্রীজের বিভিন্ন অংশ নষ্ট হওয়া শুরু হলেও প্রায় ২০ বছরের মাথায় এসে এখন ব্রীজটি ভয়াবহ ঝুঁকির উপর দাঁড়িয়ে রয়েছে। আগে ব্রীজের এসব অংশ ঝালাইয়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে কিছুদিন চালানো সম্ভব হলেও এখন ঝালাই ও জোড়াতালি আর টেকসই হচ্ছেনা। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি অপসারণ করে নতুন ব্রীজের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করছেন স্থানীয় এবং সংশ্লিষ্টরা।

Need Ads
error: কপি হবে না!