ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১২:৩৮ অপরাহ্ণ

Dinajpur-2 Chhatry-Picশাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের বোচাগঞ্জে তুলাই (রাখসি) নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এরা হচ্ছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কলাগাছি গ্রামের ফারুক আহম্মেদের মেয়ে ফারিয়া আহম্মেদ তৃণা (১৫) ও মাদ্রাসা রোর্ড এলাকার কাজী ওবাইদুল্লার মেয়ে সাজিয়া জাহান ত্বকী (১৫)। তারা দু‘জনই সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর দশম শ্রেনীর ছাত্রী।

Shamol Bangla Ads

জানা গেছে, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর দশম শ্রেনীর ছাত্রী আখাপুর গ্রামের শাহেদুজ্জামানের মেয়ে প্রভা (১৫) অসুস্থতার কারণে কয়েকদিন ধরে স্কুলে আসনি। সোমবার স্কুল ছুটির পর ১০/১২ জন সহপাঠিসহ ফারিয়া আহম্মেদ তৃণা ও সাজিয়া জাহান ত্বকী তাকে দেখতে যায় তার বাড়ীতে। বিকেল ৫ টার দিকে প্রভার বাড়ীর পাশ দিয়ে প্রবাহিত তুলাই (রাখসি) নদীতে সকলে মিলে গোসল করতে নামে। খর¯্রতা এই নদীতে গোসল করতে নেমে সবাই উঠে আসলেও ফারিয়া আহম্মেদ তৃণা ও সাজিয়া জাহান ত্বকী উঠে আসতে পারেনি। এ সময় অন্যান্য সহপাঠিরা চিৎকার শুরু করলে গ্রামের মানুষ এসে নদীতে উদ্ধার অভিযানে নেমে পড়ে। অনেক খোজা খুঁজি করে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দিনাজপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করতে না পারায় পরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অনেক খোজা খুজির পর আজ মঙ্গলবার সকালে লাশ দু’টি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্মা আব্দুর রউফ মন্ডল,উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান ইগলু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ এ ঘটনা নিশ্চিত করেছেন।

বিরামপুরে নিজ বাড়ীতে গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা

 

Shamol Bangla Ads

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিজ বাড়ীতে জবাই করে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, বিরামপুর উপজেলা শহরের মামুতপুর এলাকায়।
জানা যায়, প্রতি রাতের মতোই নিজ বাড়ীতে একটি ঘরে ঘুমাচ্ছিলেন গরু ব্যবসায়ী লুৎফর রহমান লুতু (৫০)। গরমের কারণে ঘরের দরজা খোলা ছিলো। পাশে দু’টি ঘরের পওে এক ঘরে ঘুমাচ্ছিলেন তার এক ছেলে। স্ত্রী বাড়িতে ছিলেন না। বেড়াতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। সোমবার দিবাগত রাতে কোন এক সময় দূর্বৃত্তরা এসে জবাই করে হত্যা করে গরু ব্যবসায়ী লুৎফর রহমান লুতু (৫০)। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য পিতাকে ডাকতে গিয়ে জবাই করা লাশ দেখতে পায় ছেলে। চিৎকার দিয়ে এলাকাবাসী এসে জড়ো হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত কাউকেও এখনও গেস্খফতার করা সম্ভব হয়নি। এ হত্যাকান্ডের কারণ উদঘাটনের প্রচেষ্টা চলছে। সময় মতো অপরাধীরা ধরা পড়বেই।
উল্লেখ্য, নিহত গরু ব্যবসায়ী লুৎফর রহমান লুতু (৫০) মামুতপুর এলাকায় মৃত আবুল হোসেনের ছেলে। লুতু’র ২ ছেলে ২ মেয়ে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!