ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ জানুয়ারী বই উৎসব পিরোজপুরে এসেছে প্রাথমিকের শতভাগ মাধ্যমিকের ৭০ভাগ বই

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:৩৫ অপরাহ্ণ
২ জানুয়ারী বই উৎসব পিরোজপুরে এসেছে প্রাথমিকের শতভাগ মাধ্যমিকের ৭০ভাগ বই

পিরোজপুর প্রতিনিধি : বিরোধী দলের ডাকা একটানা হরতাল অবরোধ উপেক্ষা করে ২০১৪ শিক্ষাবর্ষে  বিনামুল্যে বিতরনের জন্য জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সরকার প্রেরিত শতভাগ পাঠ্যপুস্তক ইতিমধ্যেই পিরোজপুরে পৌছে গেছে। জেলার ৯৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ৬৪ হাজার ৫২১ জন শিক্ষার্থীর পাঠ্য-পুস্তকের চাহিদা নির্ধারন করা হয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার ৮৬৮টি বইয়ের। ইতিমধ্যেই চাহিদার চেয়েও ৫ হাজার বেশী পাঠ্যপুস্তক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌছেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার জানিয়েছেন, শতভাগ প্রাপ্ত পাঠ্যপুস্তকের মধ্যে অর্ধেকেরও বেশী পুস্তক ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে অবশিষ্ট বিদ্যালয় সমুহে সকল পাঠ্যপুস্তক পৌছানো সম্ভব হবে। এছাড়া প্রতি বছরের ন্যায় এবছরও ২ জানুয়ারী শিক্ষাবর্ষের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব দিবস পালন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর ২ জানুয়ারী এই বই উৎসব দিবস পালিত হচ্ছে।
অপরদিকে ২০১৪ শিক্ষাবর্ষে জেলার ৭টি উপজেলার মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও এসএসসি ভোকেশনাল এর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামুল্যে বিতরনের জন্য চাহিদা নির্ধারন করা হয়েছে, ১৬ লক্ষ ২৮ হাজার ২১০টি পাঠ্যপুস্তকের। ইতিমধ্যেই মাধ্যমিকের চাহিদার ৭০ভাগ, দাখিলের ৮২ভাগ, এবতেদায়ীর ৫০ভাগ এবং এসএসসি ভোকেশনালের শত ভাগ পাঠ্যপুস্তক এন.সি.টি.বি. পিরোজপুরে প্রেরন করেছে।  জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই শতভাগ পাঠ্যপুস্তক জেলায় পৌছে যাবে এবং আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই প্রেরনের কাজ সম্পন্ন হবে।

Need Ads
error: কপি হবে না!