ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩

খবর টি পড়েছেন : ৪৪৭
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় দ্রুতগতির আর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রেকারটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। সোমবার সকালে চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম আক্তার হোসেন। তিনি মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ছোট বাতুয়া গ্রামে। নিহত বাকি দু’জন হলেন- কাভার্ডভ্যানের হেলপার লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মোঃ সুমন(২৬) ও নোয়াখালীর সেনবাগ থানার নিজ সেনবাগ গ্রামের ছালেহ আহমদের ছেলে মোঃ ফাহাদ (২৬)।
এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন; চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে রেকার চালক স্বপন(২৮) ও তার ভাই হেলপার মামুন(১৬)। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাবুর্চি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সোমবার সকালে কাভার্ডভ্যানকে রেকার দিয়ে উঠানোর সময় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রেকারটিকে ধাক্কা দেয়। ওই সময় রেকারের সামনে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার ও কাভার্ডভ্যানের হেলপারসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। তিনজনের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীর উন্নয়নে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার ॥… পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads