ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় খাদ্য অধিকার বিষয়ক পরামর্শ সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:১১ অপরাহ্ণ

pakua pic saba 26-12-13পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সংশপ্তক, চট্রগ্রাম এর সহযোগিতায় একশন এইড বাংলাদেশ ও খনি বাংলাদেশের এর উদ্যোগে খাদ্য অধিকার বিষয়ক পরামর্শ সভা ২৫ ডিসেম্বর মগনামা ইউনিয়নের কাজীমার্কেট সংলগ্ন শিখন স্কুলের হলরুমে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এ সময় খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন সংশপ্তকের প্রধান সমন্বয়কারী সৌরভ বড়–য়া। তিনি মগনামা উপকুলীয় এলাকায় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা, সরকারী উদ্যোগ, দ্রব্যমূল্য বৃদ্দিতে কার কার ভূমিকা, বন্যা ও দুর্যোগকালীন সময়ে খাদ্য পরিস্থিতি, খাদ্যের নিশ্চয়তা কিভাবে করা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক ও উৎপাদকের কি কি ভূমিকা থাকা দরকার, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকারী উদ্যোগ, হতদরিদ্রদের খাদ্যের নিশ্চয়তা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। সেই প্রেক্ষিতে সভ্যগনের নিকট থেকে মতামত, সিদ্ধান্ত ও সুপারিশমালা নেওয়া হয়। আলোচনায় অংশগ্রহন করেন ৭ নং ওয়ার্ডের মেম্বার ও মগনামা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, ৯ নং ওয়ার্ডের মেম্বার সাহেদুল ইসলাম, পেকুয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিনসহ আরো কয়েকজন আলোচনায় অংশগ্রহন করেন। পরামর্শ সভায় সার্বিক সহযোগিতা করেন সিডিআরপির রাশেদ জোহাইর।

Need Ads
error: কপি হবে না!