ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর মেথর পট্টিতে হামলা চালিয়ে চারটি বাড়ি ভাঙচুর

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ১২:৪৫ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর শহরের মেথর পট্টিতে হামলা চালিয়ে চারটি বাড়ি ভাঙচুর করেছে স্থানীয় কতিপয় দূর্বৃত্ত। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায, মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার পল্টু নামের এক যুবক সোমবার রাতে মেথর পট্টির যুগোলের ছেলে বাবুর বাড়িতে মদ খেতে যায়। মদ খেয়ে টাকা না দিতে বাড়ি ফেরার সময় মেথর পট্টির লোকজনের সাথে কথা কাটা-কাটি হয়। ওই সময় পল্টু লাঞ্চিত হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পল্টুর নেতৃত্বে কয়েকজন দূর্বৃত্ত মেথর পট্টিতে হামলা চালায়। তারা মেথর পট্টির গনেশের ছেলে অশোক, গোবরধনের ছেলে কালু, সাধনের ছেলে ইমরান ও যুগোলের ছেলে বাবুর বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ওয়ালিউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই দূবৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!