ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি

খবর টি পড়েছেন : ৬৫৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে আসন্ন বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনর মহাসচিব মো. শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

Shamol Bangla Ads

হারুন অর রশিদ বলেন, গত ২০২২-২৩ অর্থ বছরে কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। আসন্ন বাজেটে কারিগরি ও মাদ্রাসা খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে।

সংবাদ সম্মেলনে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে. এম. শামিম, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, মো: এলিন তালুকদারসহ আরও অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন:… পরবর্তী সংবাদ রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads