নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জাসদ মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি রেজউল করিম তানসেনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। মঙ্গলবার নন্দীগ্রাম পৌর শহরর থেকে মোটরসাইকেল বহর নিয়ে তিনি নির্বাচনী প্রচরণা ও গণসংযোগে বের হয়। তিনি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ওই সময় তার সঙ্গে ছিলেন,জাসদ নেতা কামরুজ্জামান কামরুল,জিয়াউল হক শাহীন,মাহাবুবুর রহমান,নুরুল ইসলাম শেফা,উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম তোতা প্রমুখ।




