ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩১
৩ মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভিডিও কনফারেন্সের মাধ্যম ঢাকা ওয়াসার ৩টি পানি শোধনাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ অক্টোবর বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে তিনি ওই প্রকল্পগুলোর উদ্বোধন করেন। ওইসময় প্রধানমন্ত্রী সবাইকে ওয়াসার পানি ব্যবহারে অপচয় রোধের আহ্বান জানান। তিনি হাস্যরসের সুরে বলেন, ‘বিল কমানোর চিন্তা থেকে হলেও পানি অপচয় করবেন না। কম পানি ব্যবহার করলে বিলও কম আসবে।’ নতুন উদ্বোধন করা পানি শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ যেন ভালোভাবে হয় প্রধানমন্ত্রী সেই আহ্বানও জানান।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষের সেবায় বিশ্বাসী। সেই চিন্তা থেকেই আমরা রাজধানীবাসীর পানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেই।’ নগরবাসীর জন্য পানি সুবিধা বাড়াতে ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির চাহিদা মেটাতে মাটির ওপরে পানির বিভিন্ন উৎস ও বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের চেষ্টা বাড়াচ্ছি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা হয়। তাছাড়া আমরা সব বিভাগীয় শহর, জেলা-উপজেলা পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করছি। একেবারে ইউনিয়ন পর্যন্ত এটা করা হবে।’

তিনি বলেন, ‘মানুষকে যাতে শহরমুখী হতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। তারা গ্রামে বসেই যেন সব সুবিধা পায়। বর্তমান যুগ ডিজিটাল যুগ। সবখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। সব সেবা যেন গ্রাম থেকেও পাওয়া যায়।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। তবে দূষণ একটা সমস্যা। আমরা দূষণ প্রতিরোধ এবং নদীগুলোর নাব্য বাড়ানোর চেষ্টা করছি। এসডিজি’র (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ষষ্ঠ লক্ষ্যমাত্রা ও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সবার জন্য সুপেয় পানির কথা বলা হয়েছে। ডেল্টা প্ল্যান ২০৩০-এও এটা আছে। রাজধানীর চারপাশে নতুন জলাধার তৈরি করা হচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ লিথিয়াম আয়ন ব্যাটারি গবেষণায় রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী পরবর্তী সংবাদ মিশা-জায়েদের বিরুদ্ধে পপির বিস্ফোরক অভিযোগ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads