ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১১ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওই তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

জানা যায়, রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটিতে। এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রয়াত খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন। এলাকাবাসীর কাছে সৎ ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে পরিচিত তিনি।

তিনি ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ার জন্য মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে বিনা শর্তে ১ একর ৬৪ শতক জমি দান করেন।

Shamol Bangla Ads

মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, ‘রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শিক মানুষ ছিলেন। খুব সাদামাটা জীবন যাপন করতেন। মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য তার শত-শত কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।’

Need Ads
error: কপি হবে না!