ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

খবর টি পড়েছেন : ৩৪৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন। এদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। ১২ ডিসেম্বর মঙ্গলবার তৃতীয় দিনের শুনানি শেষে ইসির আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

তথ্য মতে, তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়েছে। এতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

এদিকে, দ্বিতীয় দিন গতকাল সোমবার (১১ ডিসেম্বর) ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫১ জন তাদের প্রার্থিতা ফেরত পান। ৪১ জনের আবেদন নামঞ্জুর হয়। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

Shamol Bangla Ads

এর আগে, রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৯৪টি আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আর ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে… পরবর্তী সংবাদ উঠে গেল ব্যাংক আমানত সংগ্রহে সুদহারের সীমা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads