শেরপুরের শ্রীবরদীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাট অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা পাট অফিসের উপ-সহকারী কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীবরদী উপজেলায় ২ হাজার ৪৩০ জন পাটচাষীর মাঝে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিতরণ করা হবে।




