ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুপুরীয়া ব্রীজের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি : জনদূর্ভোগ চরমে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৩:৩২ অপরাহ্ণ

BRIZঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়কের দুপুরীয়া সোমেশ্বরী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, ২০০০ সালে পাহাড়ী ঢলে পানির তোড়ে পুরোনো ব্রীজটি বিধ্বস্ত হয়। ওই সময় থেকেই এ রাস্তায় যাতায়াতকারী হাজার হাজার পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১০ সালে সড়ক ও জনপদ বিভাগ ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে এ ব্রীজটি নির্মাণের জন্যে ঠিকাদার নিয়োগ করে। কিন্তু ঠিকাদার যথা সময়ে কাজ না করে গড়িমসি করে কাজ সম্পন্ন না করে চলে যান। ফলে দীর্ঘ ৩ বছরেও এ ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, এ ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে শতশত পথচারী। মাঝেমধ্যেই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের। এ পথে যাতায়াতকারীদের দূর্ভোগের যেন শেষ নেই। সরেজমিনে গিয়ে এ পথে পথচারীদের  দূর্ভোগের দৃশ্য দেখা গেছে।
শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহম্মেদ বলেন, দীর্ঘ সময়েও ঠিকাদার কাজ সম্পন্ন না করায় প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। নতুন করে প্রকল্প প্রনয়নের মাধ্যমে পুনরায় কাজ শুরু করা হবে।

Need Ads
error: কপি হবে না!