ads

শনিবার , ১৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৪২
১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপকে হারিয়েছে। ১৩ নভেম্বর শনিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে তপু বর্মণ গোল করেন। এই গোলে বাংলাদেশ ২-১ গোলে মালদ্বীপকে হারিয়েছে। ১৮ বছর পর জামাল-তপুদের হাত ধরে এল এই জয়। গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপের বিপক্ষে মালেতে বাংলাদেশ ০-২ গোলে হেরেছিল। এই জয়ে সাফের সেই হারানো ক্ষতেও কিছুটা প্রলেপ লাগল।

Shamol Bangla Ads

গত ম্যাচে বাংলাদেশ সিশেলসের বিপক্ষে ড্র করেছিল ৮৭ মিনিটের গোলে। সাফে নেপাল বাংলাদেশের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল ৮০ মিনিটের পর। এবার অবশ্য ঘটনা উল্টো হয়েছে। ৮৭ মিনিটে পেনাল্টিতে পায় বাংলাদেশ। জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন মালদ্বীপের গোলরক্ষক।

রেফারি পেনাল্টির বাঁশির পাশাপাশি গোলরক্ষককে কার্ড দেখান। তপু বর্মণ পেনাল্টি শট নেন। ডিফেন্ডার হলেও তিনি পেনাল্টিতে খুবই সিদ্ধহস্ত। তপু বর্মণের নেওয়া শট ঠেকাতে মালদ্বীপের গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপ দেন। তপু শট ডান দিকে কোনাকুনি শট নেন। বাংলাদেশ ২-১ গোলের লিড পায়।

Shamol Bangla Ads

ম্যাচের তখন ১০ মিনিট। মালদ্বীপের অর্ধে থ্রো ইন করে বাংলাদেশ। ডিফেন্ডার রহমত মিয়া লম্বা থ্রো করেন। বক্সের মধ্যে তৈরি হয় জটলা। বাংলাদেশের ফরোয়ার্ড ও মালদ্বীপের ডিফেন্ডাররা হেডের জন্য লাফালেও বল পাননি। বল ড্রপ করে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়ার কাছে যায়। জামাল ফাঁকা পোস্টে গোল করতে ভুল করেননি।

গোললাইন ক্রস করার আগেই সহকারী রেফারি অফ সাইডের পতাকা উঠান। বাংলাদেশের ফুটবলাররা রেফারিকে জেরা করেন। রেফারি কিছুটা সময় নিয়ে সহকারী ও চতুর্থ রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান।
বাংলাদেশ লিড নেওয়ার পর আরো আক্রমণাত্মক খেলে। গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। ৩২ মিনিটে মালদ্বীপ ম্যাচে সমতা আনে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালে পথে রয়েছে। আজ রাতে শ্রীলঙ্কা সিলেশসের মোকাবেলা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে শেরপুর একাদশকে হারালো পুলিশ… পরবর্তী সংবাদ ৬৩ বছরের রেকর্ড ভেঙে চার গোল করলেন এমবাপে