ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড়লেখায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ১:২৬ অপরাহ্ণ

las-uddarমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় বিওসি কেছুরীগুল গ্রামে টিলার উপর গাছ থেকে ঝুলন্ত  অবস্থায়  তার লাশটি উদ্ধার করা হয়। আজিম উদ্দিন বড়লেখা উপজেলার দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়নের বিওসি কেছুরীগুল গ্রামে মৃত মোখলিছুর রহমানের ছেলে।
জানা যায়, আজিম উদ্দিন ওরফে কালা মিয়া রবিবার রাতে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন অনেক খ্ঁোজাখুঁজির  পর পরদিন সকালে বাড়ীর অদুরে টিলার উপরে গাছে তার ঝুলন্ত লাশ পরিবারের সদস্যসহ এলাকাবাসী দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল সাড়ে ১১ টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা  থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!