ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ কখনো বিদেশিদের কাছে ধর্না দেয় না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩৮৯
আওয়ামী লীগ কখনো বিদেশিদের কাছে ধর্না দেয় না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্না দেয় না। তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Shamol Bangla Ads

কাদের বলেন, জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি। সে কারণেই জনগণ বারবার আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত। বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকতে ভারতে গিয়েছিলেন’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থা কাউকে ক্ষমতায় বসাবে- এমন উদ্ভট কথা বিএনপি বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না। ক্ষমতায় কে থাকবে, সেটা নির্ভর করে দেশের জনগণের ওপর। জনগণই আওয়ামী লীগের আস্থার ঠিকানা ও ক্ষমতার উৎস।

Shamol Bangla Ads

‘ভারত আওয়ামী লীগ সরকারের ওপর খুশি নয়’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য কি মির্জা ফখরুল শুনেছেন? ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত এবং একাত্তরের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে থাকবে ভারত।
সেতুমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব দুঃসময়ের। ভারত আমাদের দুঃসময়ের পরীক্ষিত বন্ধু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের ভোটের খবর সংগ্রহে বাধা দিলে ৩ বছরের… পরবর্তী সংবাদ বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads