ads

শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির রাজনীতির আদর্শ হচ্ছে ‘মিথ্যা’: আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির রাজনীতির আদর্শ হচ্ছে ‘মিথ্যা’ উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যখন ’৭৫ পরবর্তী সময় থেকে ক্ষমতা এসেছিল তখন থেকে তারা হত্যার রাজনীতি শুরু করে। হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এর আগে, আইনমন্ত্রী কসবার একটি বিদ্যালয়ে পুনর্মিলনী, কসবা ও আখাউড়ায় পশু মেলায় যোগ দিতে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছে তারা (বিএনপি)। এসব তাদের আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই— বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই, রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই। ওইসময় ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্ত ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ২০২৪ সালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারো প্রমাণ করবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে যুবলীগের ৩ দিনব্যাপী শান্তি সমাবেশ শুরু পরবর্তী সংবাদ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১ মার্চ

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads