ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় প্রেসক্লাব সভাপতির বাড়ির বারান্দা থেকে দুটিসহ ৫টি বোমা উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ৪:০৬ অপরাহ্ণ

Chuadanga Bomb 22.12.13চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মানিক আকবরের মাস্টার পাড়ার বাড়ির বারান্দায় দুটিসহ শহরের আরও দুটি এলাকা থেকে মোট ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ২২ ডিসেম্বর রবিবার সকাল ৮ টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। ৫টি হাতবোমাই একই রকমের সিলভার রঙের কৌটা।
জানা গেছে, শনিবার রাতে কে বা কারা বোমা ৫টি রেখে চলে যায়। সকালে এলাকাবাসি বোমা ৫টি দেখে পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থলে পৌছে বোমা ৫টি উদ্ধার করেন এস আই নাসিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মানিক আকবরের বাড়ির বারান্দা থেকে দুটি, পাশের দিনু পরামানিকের বাড়ির বারান্দা থেকে দুটি ও বাজার পাড়ার বানোয়ারী লাল বাগলার বাড়ির সামনের রাস্তার ওপর থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে ওগুলো বোমা নাকি অন্য কিছু। উদ্ধার করা আলামত পুলিশ বালতির পানিতে রেখে থানায় নিয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী জানান, আতংক সৃষ্টির জন্য কেউ বোমাগুলো রেখেছে বলে মনে করা হচ্ছে। মিডিয়াতে যাতে ভালভাবে সংবাদ প্রকাশ হয় এজন্য সাংবাদিকের বাড়ির খোলা বারান্দায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!