ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে ২৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-narcotics picture-1-27.11.2014স্টাফ রিপোর্টার : শেরপুরে ২৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৬ নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ সদর উপজেলার তারাকান্দি বাজার এলাকা থেকে ওই ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিপটিবিলখাস গ্রামের মনছুর আলীর ছেলে মো. কাজল মিয়া (৪২), হাফটার হাওড় এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে খোরশেদ মিয়া (৫৫), দুলনা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহিদ মিয়া (৩৮), জুড়াইয়া বড়বাড়ী এলাকার মৃত ছানু মিয়ার ছেলে রিপন মিয়া (২২) এবং শেরপুর সদর উপজেলার গনই মমিনাকান্দা এলাকার মৃত হরফ আলীর ছেলে মো. আফছার আলী (৩৮) ও দূর্গানারায়নপুর এলাকার মো. কেরামত আলীর ছেলে মো. ফজলু মিয়া (৩৪)।

Shamol Bangla Ads

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজার এলাকা থেকে তাদেরকে ২৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ হাতে-নাতে আটক করে শেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ওই সময় তারা গাঁজা বিক্রি করার জন্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে শেরপুর সদর উপজেলায় প্রাইভেটকার যোগে প্রবেশ করছিল।
এ ব্যাপারে শেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শেরপুর সদর থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত পরবর্তী সংবাদ কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা