আজহারুল হক, গফরগাঁও : বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার আয়োজনে ১০৬ জন প্রতিযোগিদের নিয়ে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কীপার ড.বিজয় কৃষ্ণ বনিকের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান চলে শুক্রবার রাত ৯টা পর্যন্ত।

এর আগে শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.সুভাষ চন্দ্র বিশ্বাস।
শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মোট চারটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র/ছাত্রীরা ক-বিভাগে এবং আঁকার বিষয় ইচ্ছেমত দৃশ্যচিত্র, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীরা খ-বিভাগে এবং আঁকার বিষয় নবান্ন, ষষ্ঠ শ্রেণি থেকে অস্টম শ্রেণির ছাত্র/ছাত্রীরা গ-বিভাগে এবং আঁকার বিষয় পৌষের সকাল এবং নবম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীরা ঘ-বিভাগে এবং আঁকার বিষয় ডিজিটাল গ্রাম বাংলা। আঁকার মাধ্যম সকলের জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগিতায় ক-বিভাগে ৪৬ জন, খ-বিভাগে ৪১ জন,গ-বিভাগে ১৬জন এবং ঘ-বিভাগে ০৩ জনসহ মোট ১০৬ জন অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- শিল্পী বাদল চক্রবর্ত্তী,ময়মনসিংহ এবং শিল্পী মুহাম্মদ আব্দুর রউফ, প্রভাষক,জয়নুল আবেদিন চারুকলা ইন্সটিটিউট।




