ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিমের প্যাকেই দূর হবে খুশকি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১:০৯ অপরাহ্ণ

চুলের খুশকি; আমাদের কাছে অনেক পরিচিত একটি সমস্যা। ছোটবড় বা নারীপুরুষ সবারই ওই সমস্যাটি হতে দেখা যায়। অনেকটাই নিয়ন্ত্রণহীন এ সমস্যাটি হলে মাথা চুলকাতে চুলকাতেই ক্লান্ত হয়ে যান অনেকে। তবে, নিমের সাহায্য নিয়ে ওই সমস্যা দূর করা যায় খুব সহজে। নিমে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম। জেনে নিন কীভাবে বানাবেন ওই নিমের প্যাক।

Shamol Bangla Ads

১। নিম পাতা বেটে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

২। নিম পাতা গুঁড়া করে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। মুঠোভর্তি নিম পাতা ফুটিয়ে নিন। পানি ছেঁকে আলাদা রাখুন। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

Shamol Bangla Ads

৩। নারকেল তেলে কয়েকটি নিম পাতা ফেলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!