ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার রমজানে পণ্যের দাম গতবারের চেয়েও কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৪৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে আসন্ন রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ২৫ জানুয়ারি রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করেছি। গত বছরের চেয়ে এ বছরের রমজানের বাজার আরও বেশি স্থিতিশীল থাকবে।

শেখ বশিরউদ্দিন বলেন, আমরা উৎপাদন ও আমদানির যে তথ্য দেখেছি, এটা বিশ্লেষণ করে দেখেছি, গড় আমদানির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। সামগ্রিকতার বিবেচনায় দেখেছি, বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। আশা করছি, বাজার স্থিতিশীল থাকবে।

Shamol Bangla Ads

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। তাছাড়া ভোক্তা অধিদপ্তর যেসব পদক্ষেপ নেয় রমজানে এটা আরও গতিশীল করা হয়, জোরদার করা হয়। এ বছরও তাই করা হবে।

বাণিজ্য সচিব বলেন, আমরা আজকে মূলত রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আমরা ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে। গত বছরের মতই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম আছে মূল্য। কিন্তু সরবরাহ পরিস্থিতি একই আছে।

ব্যবসায়ীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। আমরা গত বছরের মত একটা ভালো পরিবেশে পণ্যের যাতে অভাব না হয়, এমন একটা রমজান পেতে যাচ্ছি বলে আশা রাখছি বলে জানান মাহবুবুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালিকরা বড় বড় কথা বলেন, কিন্তু সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী… পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads