ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষ ফ্রিল্যান্সার গড়তে নালিতাবাড়ীতে আমিন আইটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ২৭, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

বেকারত্ব দূর করতে ও প্রযুক্তির ব্যবহারে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে তুলতে শেরপুরের নালিতাবাড়ীতে ‘আমিন আইটি’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ওই সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি হাকাম হীরা, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

জানা যায়, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে সমাজের বেকারত্ব দূর করে উদ্যোক্তা তৈরী করতে প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন নালিতাবাড়ীর সন্তান স্বরুপ আমীন। তিনি বর্তমানে ‘শপবেস’ কোম্পানীর বাংলাদেশ ও ভারতের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে ইয়্যুথ কার্নিভাল এ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

Shamol Bangla Ads

এর আগে তিনি ‘চীপ’ কোম্পানীর কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। সফল এই ফ্রিল্যান্সারের কাছে সারাদেশের প্রায় ৬ হাজার তরুণ প্রশিক্ষণ নিয়েছে। এবার নিজ এলাকার তরুণদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে ‘আমিন আইটি ‘ ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন।

Need Ads