ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া দর্জিপাড়া মাঠে মঙ্গলবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মইদৌড়ঁ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাতিবান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফছি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মইদৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ হেতায়াতুল ইসলাম। ওই দৌড়ঁ প্রতিযোগীতায় জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আগত ৮টি দল অংশ গ্রহণ করছে। ৩ দিনব্যাপী ওই মূল দৌড়ঁ প্রতিযোগীতায় বিজয়ী দলের হাতে পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হবে একটি গরু। ঐতিহ্যবাহী এ মইদৌড়ঁ প্রতিযোগীতা অবলোকন করতে হাজার হাজার নারী-পুরুষসহ সকল স্তরের দর্শকের সমাগম ঘটে।




