ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ২:১৫ অপরাহ্ণ
ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে  দিনব্যাপী নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে। রাত ১২টা ২মিনিটে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণে অংশ নেয় উপজেলা প্রশাসন, ভোলাহাট উপজেলা আ’লীগ, বিএনপি, জাতীয়পাটির্, বিএনএফ রাজনৈতিক দলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নেতৃবৃন্দ। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস্, রোভার স্কাউটস্সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদশর্ংন করে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, সকাল ১০টায় স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সকলের জন্য উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন ও দেয়াল লিখন প্রতিযোগিতা, বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, ম্যাজিষ্ট্রেট এবিএম মুসা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাবেক সা: সম্পাদক আইয়ুব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, একরাম আলী ও আফসার হোসেন প্রমূখ। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা বনাম উপজেলা পরিষদ ও শিক্ষক মন্ডলী বনাম সূধীমন্ডলী । শেষে পুরূস্কার বিতারণ করা হয় এবং জমকালো পরিবেশের মাধ্য দিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!